1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতীয় শাড়িসহ আশুগঞ্জে চুনারুঘাটের দুই যুবক গ্রেপ্তার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, পরিকল্পিত নগরায়ন ও সমন্বিত উন্নয়নে নতুন দিগন্ত চুনারুঘাট থানার দারোগা সজল আসামী ধরেও ছেড়ে দিলেন অন্য পুলিশের তদবিরে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের দিন চুনারুঘাটের গর্বিত সন্তান ডা. মুনশি মুনতারিন জামাল প্রজ্ঞা ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত  দৈনিক কালনেত্রের সহকারী সম্পাদক হলেন মনির সরকার চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ আশ্বাসের বৃত্তে বন্দী এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা  পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন: কোরআন কী বলে? দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

ভারতীয় শাড়িসহ আশুগঞ্জে চুনারুঘাটের দুই যুবক গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় কাতান শাড়ি বহনের অভিযোগে চুনারুঘাটের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেটকার থেকে ১৪২টি ভারতীয় কাতান শাড়ি ও একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট দুপুর ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৪২টি ভারতীয় কাতান শাড়ি পাওয়া যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে শাড়িগুলো ও একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আনন্দপুর গ্রামের সমবেশ পালের ছেলে স্বদেশ পাল এবং নরসিংহেরগাঁও গ্রামের মৃত আমির হোসেনের ছেলে কামাল হোসেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা শাড়ি ও অন্যান্য মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews