1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে নিখোঁজ হওয়া আব্দুল আলীকে অপহরন করা হয়েছে; সাংবাদিক সম্মেলনে ছেলের দাবি বাংলা একাডেমির ফোকলোর গবেষণায় যুক্ত হলেন হবিগঞ্জের তরুণ লেখক হাবিব খোকন বালু উত্তোলনে পানিসংকট বাহুবলে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও স’ মিল থেকে মাসোহারা: বন কর্কমর্তাদের বিরুদ্ধে ক্ষোভ চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ ১জন গ্রেপ্তার চুনারুঘাটে হত্যা মামলার আসামি গ্রেফতার হাজী ইয়াছিন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন নাসির উদ্দিন সাতছড়ি জঙ্গলে বিজিবির অভিযান: ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও গুলি উদ্ধার  চুনারুঘাটে উপজেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা আগামী ৩ সেপ্টেম্বর নাম বদল, কাঠামো বহাল: র‍্যাবই কি ফিরছে এসআরবি নামে?

বালু উত্তোলনে পানিসংকট

তানভীর আহমদ রাহী
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
নির্বিচারে বালু উত্তোলনের ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য আজ হুমকির মুখে। বিশেষত নদী ও খাল বিল থেকে অতিরিক্ত বালু তোলার কারণে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে, অনেক এলাকার টিউবওয়েল, নলকূপ কিংবা গভীর নলকূপেও আর পানি পাওয়া যায় না।
নদীর তলদেশে থাকা বালুর স্তর প্রাকৃতিকভাবে পানি ধারণ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বালুর স্তর ধীরে ধীরে পানি ভূগর্ভস্থ স্তরে প্রবেশ করিয়ে তাকে পুনরায় ভরাট  করে। কিন্তু অতিরিক্ত বালু উত্তোলনের ফলে এ স্তর ধ্বংস হয়ে যায়। ফলে পানি ধারণক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি আশপাশের টিউবওয়েলে পানি উঠা কঠিন হয়ে পড়ে।

এ ছাড়া বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ অস্বাভাবিকভাবে গভীর হয়ে যাওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। নদীর পানি নিচে নেমে যাওয়ায় পাশের এলাকার ভূগর্ভস্থ পানির স্তরও দ্রুত নেমে যায়। এমনকি কিছু জায়গায় খাল, বিল, পুকুরসহ ছোট জলাশয়ও শুকিয়ে পড়ছে। বালুর স্তর নষ্ট হলে বৃষ্টির পানি আর আগের মতো মাটিতে ঢুকে জমতে পারে না। বৃষ্টি হলেও পানি দ্রুত বয়ে যায়, ফলে ভূগর্ভস্থ পানির পুনঃভরাট প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এতে দীর্ঘমেয়াদে পানি সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পানি সংকট আরো জটিল হয়ে উঠবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews