1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারী: ২পদে ওয়াক-ইন ইন্টারভিউ ৩ আগস্ট যখন মহীরুহ ঝরে পড়ে; বাবা! মোঃ রোকনুজ্জামান শরীফ কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ হবিগঞ্জের জাবেদ জিলানীর অনন্য অর্জন, এলএলবি ফাইনালে সারাদেশে ৯ম  শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হবিগঞ্জ আদালতে মামলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল  চুনারুঘাটে বহুল সমালোচিত ইসলামী বক্তা আফজাল হোসেন আশিকীর বিরুদ্ধে থানায় মামলা দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে তেলিয়াপাড়া চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও গণবিক্ষোভ সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে- মোস্তফা মোরশেদ

নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ

কালনেত্র ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬

নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে আজ। এ কার্যক্রম শেষ হবে ৩০ আগস্ট। এবার শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৯৬ টাকা। তবে নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর রেজিস্ট্রেশন ফি ৮০ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, স্কাউটস ফি ২৫ টাকা, গার্লস গাইড ফি ১৫ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৫ টাকা, রেডক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিএনসিসি ৫ টাকা মোট ১৯৬ টাকা। নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। বিলম্ব ফি ১৪০ টাকা সহ ৩৩৬ টাকা।

তবে, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। আর আগে বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হলেও চলতি বছর সে সুযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ করা হয়নি।

বোর্ড জানিয়েছে, চলতি বছর নবম শ্রেণির শিক্ষার্থীরা যারা অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তীর্ণ হয়েছে তারা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

বোর্ড বলছে, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে গ্রুপ বিভাজন করা যাবে। রেজিস্ট্রেশনের কাজে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীদের মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা গ্রুপ ও বিষয় সম্পর্বে জানাবেন। শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে আলাপ করে কোন বিভাগ বা গ্রুপ নেবে তা নিশ্চিত করবে। সংশ্লিষ্ট বিভাগে রেজিস্ট্রেশন করার জন্য প্রধান শিক্ষক বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইলে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল ত্রুটি হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বোর্ড জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোন সমস্যা হলে এর দায় দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের করতে শিক্ষাপ্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি বা স্বীকৃতি নবায়ন হালনাগাদ থাকতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের হালনাগাদ স্বীকৃতি বা স্বীকৃতি নবায়ন নেই অথবা দীর্ঘদিন স্বীকৃতি নবায়ন করা হয়নি, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতি তিন বছরকে পূর্ণ এক মেয়াদ ধরে প্রতি মেয়াদে নির্ধারিত ফি সমন্বয় করে অনলাইনে স্বীকৃতি নবায়নের আবেদন করতে হবে। যেসব প্রতিষ্ঠান কলেজ পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি অনুমতি লাভ করেছে, সেসব প্রতিষ্ঠানকে তিন বছর অন্তর-অন্তর স্বীকৃতি নবায়ন করতে হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews