1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চুনারুঘাটে বহুল সমালোচিত ইসলামী বক্তা আফজাল হোসেন আশিকীর বিরুদ্ধে থানায় মামলা

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: বহুল সমালোচিত চুনারুঘাটের ইসলামী বক্তা আফজাল হোসেন আশিকীর বিরোদ্ধে হুকমির অভিযোগে হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তি থানায় মামলা দায়ের করেছেন।

রবিবার (২৮ জুলাই) বিকেলে চুনারুঘাট উপজেলার আজিমাবাদ গ্রামের মৃত নাঈম উল্লাহর ছেলে হাফিজ উদ্দিন বাদী হয়ে আফজালসহ চার জনকে আসামি করে মামলাটি করেন।

আসামীরা হলেন- ১। মোঃ আফজাল হোসেন চৌধুরী (৩৫), পিতা: মৃত ফুল মিয়া ২। মোঃ আাজমান মিয়া (২৭) পিতা: মৃত ফুল মিয়া, ৩। মোছাঃ ছালেহা খাতুন (৫৮), স্বামী মৃত: ফুল মিয়া, সর্ব সাং আজিমাবাদ (মোল্লা বাড়ী), ৩নং দেওরগাছ ইউনিয়ন, ৪। মো: জুয়েল মিয়া, পিতা মো. ইউনুছ আলী, সাং মিরাশি, থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জদের বিরুদ্ধে অভিযোগ করা হয়৷

প্রধান আসামী আফজাল হোসেন আশিকি (৩৫) চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের আজিমাবাদ গ্রামের ফুল মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আজিমাবাদ গ্রামের হাফিজ উদ্দিনের বসত বাড়ীর পাশে আফজাল হেসেনের বাড়ী বিদ্যমান। আফজাল হোসেনের ঘরের পিছনে থাকা ময়লা পানির ফাইপের সকল প্রকার ময়লা পানি হাফিজ উদ্দিনের সীমানার মধ্যে আসিয়া পরে। যাহার কারনে ময়লা পানির গন্ধে তাদের পরিবারে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভবনা দেখা দিয়েছে। আফজাল হোসেনকে ময়লা পানির ফাইপ অন্য দিকে নেওয়ার জন্য বলা মাত্রই আফজল গং উত্তেজিত হইয়া হাফিজ উদ্দিনকে ও তার পরিবারকে গালাগালি শুরু করেন। একপর্যায়ে একজোট হইয়া মারপিট করতে আগাইয়া আসেন এবং প্রানে হত্যা করার হুমকি প্রদান করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হাফিজ উদ্দিন ও তার পরিবারের লোকজনদেরকে আফজাল হোসেন গংরা খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে। আর না হয় তাদের জানমালের ক্ষতিসাধন করিবে বলিয়া হুমকি প্রদান করিয়াছে।

তাছাড়াও আফজাল হোসেনের নির্মাণাধীন ঘরের দেওয়ালও হাফিজ উদ্দিনের সীমানার মধ্যে পড়িয়াছে। বিষয়টি এলাকার গন্যমান্য লোকজনদের নিকট একাধিকবার বিচার দেওয়ার পরও কাহারো ঢাক দোহাই কিংবা সামাজিক বিচার আচার মানতে রাজি নন আফজাল হোসেন।

এ বিষয়ে স্থানীয় মুরব্বি হাশিম মেম্বার (সাবেক) বলেন, আফজাল হোসেন সমাজ বিছিন্ন মানুষ, তার মন মর্জির বাইরে অন্য কারও কথার গুরুত্ব তার কাছে নেই। হাফিজ উদ্দিনের সাথে আফজালের দীর্ঘদিনের বিরোধ। সেটা সুরাহার ব্যপারে বহুবার বসতে চেয়েও আমরা কোনো সমাধানে পৌছাতে পারিনি। তাছাড়া আফজল এতটাই স্বেচ্ছাচারি সে তার মা বোনকেও আসামী করে মামলা দিয়েছে। সে কোনো আলেম নয়, আলেম পরিচয়ে মাইক হাতে নিয়ে ওয়াজ করে মাত্র। আমরা তাদের বিচার আচারে অপারগ।

আব্দুল মালেক মেম্বার (আজিমাবাদ) জানান, আফজাল হোসেন ভন্ড বা প্রতারক টাইপের মানুষ। আলেম পরিচয়ে চললেও তার মধ্যে ধর্মের ছিটেফুটাও নেই। সে নামের সাথে মৌলানা লেখায় ঠিক কিন্তু কয়েক পাড়া হিফজ ছাড়া এলেমের কিছুই তার মধ্যে নেই। সে কোনো সার্টিফিকেটদারী আলেম নয়। সামাজিক ছালচলনও ধর্মীয় অনুশাসনের মধ্যে পড়েনা। একজন আলেম কখনো বউকে দিয়ে পার্লার ব্যবসা করাবে না। মোট কথা ধর্ম কিংবা সামাজিকতা এসবেরও ধারদারে নেই। তাদের বিচার করার সাধ্য আমাদের নেই।

চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews