1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কামরুল ও সম্পাদক অ্যাডভোকেট জসিম নির্বাচিত ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ ভারতে শিক্ষার্থী ও গণ-আন্দোলন: একটি পর্যালোচনা পিতা হত্যার বদলা নিতে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন যে নারী বাহুবল পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য হলেন শামসুল হক ও জামাল নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন | প্রবন্ধ চুনারুঘাটে ভ্রাম্যমাণ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড  মাধবপুরে সাংবাদিকদের উপর হামলা

নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন

নবীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সুলতানা জেরিনকে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৯ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রশাসনিক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে সিলেট বিভাগে কর্মরত কয়েকজন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান ইউএনও মো: রুহুল আমিনকে নবীগঞ্জ উপজেলা থেকে বদলি করে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও সুলতানা জেরিনকে নবীগঞ্জ উপজেলার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

নবীগঞ্জে দায়িত্ব পালনকালে ইউএনও মো: রুহুল আমিন প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগের জন্য প্রশংসিত হন। চলতি বছর তিনি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হন। তবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়েও তিনি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন।

অন্যদিকে, সুলতানা জেরিন সুনামগঞ্জ সদর উপজেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে পরিচিতি অর্জন করেছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি নবীগঞ্জে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, পদায়নকৃত কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি সরকারি দাবি আইন, ১৯১৩-এর ৩(৩) ধারা অনুযায়ী নিজ নিজ অধিক্ষেত্রে সার্টিফিকেট অফিসার হিসেবেও দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

দ.ক.সিআর

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews