1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলের বিরুদ্ধে আনা অভিযোগ, সংবাদ সম্মেলন এবং দায়ের করা মামলার প্রতিবাদে শায়েস্তাগঞ্জে এক বিক্ষোভমুখর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে আগামী মঙ্গলবার দাউদনগর বাজারে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

গত শনিবার (২৫ জুলাই) রাত ৮টায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুলসুনাম গ্রামের মিরাণ শাহ তাতারী (রহ.) হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি হাজী মো. রজব আলী।
সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক শফি কাইয়ুম, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ আহমেদ সোহেল, হাজী মলাই মিয়া, সমাজসেবক মাসুক আহমেদ, জহুর আলী, মিসবা, সুনাই মিয়া, করম আলী, কিতাব আলী শাহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবক, তরুণ ও প্রবীণরা। আয়োজকদের দাবি, প্রায় ৫০০ জন এলাকাবাসী এ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গত ২৩ জুলাই হবিগঞ্জ প্রেস ক্লাবে হাজেরা খাতুন ও তার সহযোগীদের আয়োজিত সংবাদ সম্মেলনে দুই পক্ষের একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলকে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে একজন জনপ্রতিনিধির সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা আরও দাবি করেন, সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভা থেকে আগামী মঙ্গলবার দাউদনগর বাজারে সংবাদ সম্মেলন ও মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।

দ.ক/এএএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews