শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মারুফ চুনারুঘাটে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ নেতাকর্মীদের ঐক্যই উন্নয়নের শক্তি, উন্নয়ন সভায় এমপি ফয়সল মুফতী মাওলানা আবদুল মমিনের জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত বিদায় হাজারো মানুষের বানিয়াচং-হবিগঞ্জ রুটে সিএনজি চলাচল বন্ধ- ভোগান্তি বাড়ছে যাত্রীদের পুলিশি সেবার মানোন্নয়নে মাধবপুর থানায় ডিআইজি’র কঠোর বার্তা গ্রামবাংলার সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার স্কুল চলাকালে শিক্ষকদের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পাবলিক টয়লেট নীতিমালা প্রকাশ ১৪৪জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই 

মুফতী মাওলানা আবদুল মমিনের জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত বিদায় হাজারো মানুষের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সভাপতি, গোগাউড়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক এবং আলোনিয়া মান্নানীয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতী মাওলানা আবদুল মমিনের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় চুনারুঘাট উপজেলার আলোনিয়া ক্বারী বাড়ি এলাকায় নিজ বাড়ির পাশের ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, আলেম-উলামা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হঠাৎ তিনি তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হন। প্রথমে তাঁকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়। তবে সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময়ই হবিগঞ্জ সদর হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মুফতী আবদুল মমিন ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজসেবক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন। তাঁর প্রতিষ্ঠিত আলোনিয়া মান্নানীয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা আজ যেন তার অভিভাবককে হারিয়ে গভীর শোকের সাগরে নিমজ্জিত। প্রিয় শিক্ষকের বিদায়ে শিক্ষার্থীদের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল দোয়া।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক অঙ্গন এবং সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি রেখে গেছেন দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী, যারা আজীবন তাঁর আদর্শ, শিক্ষা ও মানবিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

একজন আদর্শ শিক্ষক, দ্বীনি খাদেম ও সমাজের আলোকবর্তিকার বিদায়ে চুনারুঘাটবাসী হারালেন একজন অভিভাবকতুল্য মানুষ। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

দ.ক.,সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews