বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুলিশি সেবার মানোন্নয়নে মাধবপুর থানায় ডিআইজি’র কঠোর বার্তা গ্রামবাংলার সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার স্কুল চলাকালে শিক্ষকদের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পাবলিক টয়লেট নীতিমালা প্রকাশ ১৪৪জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই  হবিগঞ্জে জালালাবাদ এসোসিয়েশনের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতের এমপি গাজী নজরুল বহিষ্কার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, তবুও আপাতত কারামুক্তি নয় দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

পুলিশি সেবার মানোন্নয়নে মাধবপুর থানায় ডিআইজি’র কঠোর বার্তা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রায়হান উদ্দিন সুমন: পুলিশি সেবার মান নিশ্চিতকরণে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান। বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে তিনি মাধবপুর থানায় উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ, মাধবপুর সার্কেলের এএসপি, মাধবপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

পরিদর্শনকালে ডিআইজি মহোদয় থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি, অস্ত্রাগার, হাজতখানা, গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র এবং থানা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি থানায় কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং জনগণের দোরগোড়ায় আরও উন্নত, দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, এ ধরনের নিয়মিত পরিদর্শন কার্যক্রম পুলিশি সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দ.ক.আরইউএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews