বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুনারুঘাটে পূবালী ব্যাংকের মতবিনিময় সাতছড়ি উদ্যানে উচ্ছেদ অভিযান: আতঙ্কে খাবার ফেলে বেরিয়ে গেলেন পর্যটকরা বাহুবলে ৯৭ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ৫ সিলেটে যোগদান করেছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি বাহুবলে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার, পিকআপ জব্দ পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই বাহুবলে চলছে পাল্টা সংবাদের লড়াই : মূলধারার সাংবাদিকরা উদ্বিগ্ন বাহুবলে ডাবল মার্ডার মামলার পলাতক আসামি মুশাহিদ গ্রেপ্তার হবিগঞ্জের হাওরাঞ্চলে ৫৫ বিজিবির মানবিক সহায়তা

সিলেটে যোগদান করেছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোঃ আমীর হোসেন সোহাগ: ১৩ জুলাই ২০২৬ রোজ সোমবার সিলেটে নিজের নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন জেলা প্রশাসক সকাল ৯টা থেকে অফিস করছেন।

জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দেওয়া গ্রামের গোলাম মাওলা চৌধুরীর সন্তান। জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ জুলাই তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের ডিসি করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে,২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। সিলেটে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় তাকে। তারও আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি ১২ জুলাই পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews