1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত চেয়ারম্যান না থাকায় স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

বাল্লা সীমান্তে ভারতীয় মদসহ দুই চোরাকারবারি আটক, সিএনজি জব্দ

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের মদ, একটি সিএনজি অটোরিকশা এবং দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে ৫৫ বিজিবি।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি বাল্লা বিওপির একটি বিশেষ টহল দল চেগানগর বাজার এলাকায় একটি সন্দেহভাজন সিএনজিতে তল্লাশি চালায়। এ সময় সুকৌশলে লুকিয়ে রাখা ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জব্দকৃত মদ ও সিএনজির আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার কোনাগাঁও গ্রামের মো. নুরুল ইসলাম (২৬) ও মো. সুমন মিয়া (২১)। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, গত ১ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত বিশেষ অভিযানে ১৩২ কেজি ভারতীয় গাঁজা, ২০৯ বোতল ভারতীয় মদ, ১৫ বোতল বিয়ার ও ১৫ পিস ইয়াবাসহ মোট আটজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

৫৫ বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews