1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানুষের ভিড়ে মানুষ কোথায়? মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত কলেরার টিকা শুরু আজ, দুই ডোজে সুরক্ষা শেখ আঃ ছাত্তার মেম্বার যার তিন সন্তানই কোরআনের হাফেজ এবং যার হজ্বের সৌভাগ্য হয়েছে তাকে নিয়ে মিথ্যাচার বেমানান  হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেমিনার ও গুণীজন সংবর্ধনা মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সৌদিতে দিশেহারা বানিয়াচংয়ের শত শত যুবক চুনারুঘাটে নিখোঁজ হওয়া আব্দুল আলীকে অপহরন করা হয়েছে; সাংবাদিক সম্মেলনে ছেলের দাবি বাংলা একাডেমির ফোকলোর গবেষণায় যুক্ত হলেন হবিগঞ্জের তরুণ লেখক হাবিব খোকন বালু উত্তোলনে পানিসংকট বাহুবলে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও স’ মিল থেকে মাসোহারা: বন কর্কমর্তাদের বিরুদ্ধে ক্ষোভ

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট কর্তৃক Restoring Family Links শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

মোঃ আমীর হোসেন সোহাগ: অদ্য (৮ জুলাই) বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট কর্তৃক আয়োজিত “Sensitization Workshop On Restoring Family Links (RFL) Activities” সফলভাবে সম্পন্ন হয়েছে।

সিলেট ইউনিটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নাছির উদ্দিন প্রধান। ডিআরআর, সিলেট-এর মো. আব্দুল কুদ্দুস বুলবুল, বিভাগীয় তথ্য অফিস, সিলেট-এর সহকারী পরিচালক শুভ রায় সুমন এবং মো. কবির হোসেন, ইন্সপেক্টর অব পুলিশ।

আরও উপস্থিত ছিলেন সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, নির্ঝর রায়, আবু সাঈদ, কামরুজ্জামান দীপু ও পারভেজ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের সম্মানিত সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন এবং RFL বিভাগের ফোকাল পারসন মো. বাকি বিল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়-এর সিনিয়র শিক্ষক কাজী মোহাম্মদ আশরাফ হোসেন, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়-এর সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী মর্তুজা, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এর ইন্সট্রাক্টর বিমল চন্দ্র দাস, দি এইডেড স্কুল-এর সিনিয়র শিক্ষক ফাহমিদা আক্তার এবং শাহবাগ স্কুল অ্যান্ড কলেজ-এর সহকারী শিক্ষক রোমান আহমদ।উপস্থিত ছিলেন সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, যুব কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং যুব সদস্যগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় Restoring Family Links (RFL) কার্যক্রমের লক্ষ্য, গুরুত্ব এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার এবং মানবিক সেবার পরিধি আরও সম্প্রসারণে কার্যকর করার মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দ.ক/এম.এ.এস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews