বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট কর্তৃক Restoring Family Links শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে চিকিৎসা নিতে গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার মাধবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিলেটে বাণিজ্য মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান চুনারুঘাটে মাদকের বিরুদ্ধে কথা বলায় গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর হবিগঞ্জ শিল্পকলার অফিসার অসিতকে ম্যানেজ করে অনুদান ভাগিয়ে নেয়ার অভিযোগ বৈষম্য বিরোধী মামলার আসামি রাব্বি’র বিরুদ্ধে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত অন্তত ২০ দীর্ঘ খোঁজা খোঁজির পর নিখোঁজ রেদুয়ানকে পাওয়া গেছে; পিতার কৃতজ্ঞতা প্রকাশ অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন

মাধবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

নাহিদ হাসান, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।”

বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় অভিযুক্তকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া (২৪) উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের কাওছার মিয়ার ছেলে।”

জানা গেছে, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে রায়হান মিয়া তাকে উত্ত্যক্ত করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা অভিযুক্তকে আটক করে বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে যান এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেন।” পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা যাচাই করে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। বিচার কার্যক্রম চলাকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সমাজসেবক মুক্তাকিম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।”

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও একদিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি জানান, অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করলে অতিরিক্ত একদিনের কারাদণ্ড ভোগ করতে হবে না।

অভিযুক্ত জরিমানার অর্থ পরিশোধের সম্মতি দিয়েছেন।

দ.ক/এনএইচ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews