মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
খোয়াই নদীর সাইজ্জার গুদারা ঘাটে নিত্য দুর্ভোগ বাহুবলে একই পরিবারের তিন ভাই, তিন দলে রাজনীতি: রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সংস্কৃতির আয়নায় কিছু অস্বস্তিকর প্রশ্ন- হাবিব খোকন | মতামত  শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ বানিয়াচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌদিতে ড্রাগন চাষে নতুন অধ্যায়: প্রবাসী বিনিয়োগকারী জহুর হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ চুনারুঘাটে বিএনপি নেতা মীর সিরাজের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রায়হান উদ্দিন সুমন: হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে এক দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

সভায় তিনি ৪৪ ব্যাচের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বুনিয়াদি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন দক্ষ প্রশাসক হিসেবে গড়ে উঠতে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক মনোভাব ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

ড. সরফরাজ আরও বলেন, মাঠপর্যায়ে কাজ করার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং জনগণের সমস্যা সমাধানে আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।

সভায় উপস্থিত অন্যান্য বক্তারা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, জনসেবার মান উন্নয়ন এবং সেবাগ্রহীতাদের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে একটি প্রাণবন্ত মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews