1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

বাহুবলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধি, আইনশৃঙ্খলার উন্নতি 

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে স্থানীয় বিভিন্ন মহলের পর্যবেক্ষণ। মাদক, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, অবৈধ পরিবহন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাহুবল মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান এবং আইনগত পদক্ষেপে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও গোষ্ঠীর কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের তদবির, সুপারিশ বা প্রভাবের কাছে পুলিশ নতি স্বীকার করবে না। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন,”প্রায় দুই লক্ষাধিক মানুষের এই উপজেলায় মাত্র ৫৫ জনের মতো পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সীমিত জনবল নিয়েও আমরা ২৪ ঘণ্টা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। জনগণের সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, সীমিত জনবল ও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাহুবল মডেল থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের মতে, গঠনমূলক সমালোচনার পাশাপাশি দায়িত্বশীল ও ইতিবাচক কাজের যথাযথ স্বীকৃতিও দেওয়া উচিত।

সংশ্লিষ্টদের অভিমত, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের চেয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইন মেনে চললে সমাজে স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews