1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জের ধর্ষণ মামলার পলাতক আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার এস আই মাসুদ খালিদের নেতৃত্বে ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ আলীকে র‍্যাবের সহযোগিতায় কিশোরগঞ্জ থেকে গ্রেফতার- করা হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আলী(৩১) উত্তর হাতুন্ডার আঃ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,শায়েস্তাগন্জ থানার মামলা নং (৩)তাং (১০/৬/২৬ইং) ধর্ষণ মামলার এজাহরভূক্ত একমাত্র আসামী মোঃ আলী কে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ খালিদের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা থেকে গ্রেফতার করা হয়।এ অভিযানে র‍্যাব ও সহযোগিতা করেন।

মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ আলী একজন মাদ্রাসা শিক্ষক। তার বিরুদ্ধে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিত পুলিশের এস আই মাসুদ খালিদ গতকাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তার খালার বাড়ী থেকে আসামীকে গ্রেফতার- করে থানায় নিয়ে আসেন।
মোঃ আলীর গ্রেফতারে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং এই ঘৃণ্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর থেকে আসামিকে গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয় এবং গতকাল আমরা তাহাকে গ্রেফতার করি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews