1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

বনের ভেতর বনের কাঠ জ্বালিয়ে রান্না, হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: সংরক্ষিত বনের ভেতর বনের কাঠ জ্বালিয়ে রান্না করায় হোটেল মালি মাসুম বিল্লাকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

বন বিভাগ জানায়, সাতছড়ি জাতীয় উদ্যানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিনটি খাবারের দোকান পরিচালনা করছে একটি প্রভাবশালী মহল। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মাসুম বিল্লাহ হোটেলে বনের কাঠ জ্বালিয়ে রান্না করতে দেখা যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মাসুম বিল্লাহ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে এক সপ্তাহের মধ্যে মাসুম বিল্লাহ হোটেল, মুল্লার হোটেল, চিত্তর হোটেল মালিককে বনের কাঠ জ্বলিয়ে হোটেলের রান্নার কাজ পরিচালনা করা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাতছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমান, ও চুনারুঘাট থানার একটি দল।

দ.ক/সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews