1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানুষের ভিড়ে মানুষ কোথায়? মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত কলেরার টিকা শুরু আজ, দুই ডোজে সুরক্ষা শেখ আঃ ছাত্তার মেম্বার যার তিন সন্তানই কোরআনের হাফেজ এবং যার হজ্বের সৌভাগ্য হয়েছে তাকে নিয়ে মিথ্যাচার বেমানান  হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেমিনার ও গুণীজন সংবর্ধনা মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সৌদিতে দিশেহারা বানিয়াচংয়ের শত শত যুবক চুনারুঘাটে নিখোঁজ হওয়া আব্দুল আলীকে অপহরন করা হয়েছে; সাংবাদিক সম্মেলনে ছেলের দাবি বাংলা একাডেমির ফোকলোর গবেষণায় যুক্ত হলেন হবিগঞ্জের তরুণ লেখক হাবিব খোকন বালু উত্তোলনে পানিসংকট বাহুবলে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও স’ মিল থেকে মাসোহারা: বন কর্কমর্তাদের বিরুদ্ধে ক্ষোভ

দেশের পাঁচশটি উপজেলা হাসপাতালে দশজন করে আনসার মোতায়েন

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কালনেত্র ডেস্ক: প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ১ জুলাই থেকে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সেবাকে সহজিকরণের লক্ষ্যে নব সৃজিত ৫টি উপজেলাসহ ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা বিভাগের সংযুক্ত তালিকা অনুযায়ী যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোপূর্বে অঙ্গীভূত আনসার মোতায়েন রয়েছে তা সমন্বয়পূর্বক প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে অঙ্গীভূত আনসার আগামী ১লা জুলাই ২০২৬ তারিখ হতে মোতায়েন করে বাস্তবায়ন প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাঁচ হাজার আনসার সদস্যের বেতন-ভাতা বাবদ বার্ষিক ১১৯ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা ব্যয় হবে। এ অর্থ আনসার ও ভিডিপির সংশ্লিষ্ট বাজেট কোডে বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।

এদিকে স্বাস্থ্য সেবা বিভাগ আনসার সদস্যদের বেতন-ভাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধে সম্মতি দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews