1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত গাছ কাটা মামলায় জামিন পেলেন চুনারঘাট উপজেলা যুবদল নেতা সফিক মিয়া মহালদার মানুষের সন্ধানে- মোঃ রোকনুজ্জামান শরীফ সুরমা নদীর বালুমহাল নিয়ে উত্তেজনা, বন্ধ থাকায় কোটি টাকার ইজারা হুমকিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা চুনারুঘাটে ১ সপ্তাহে মনিপুরী সম্পাদায়ের ৪ ঘরে দুর্ধর্ষ চুরি ও ডাকাতি, পুলিশের দায়সারা বক্তব্য

সিলেটে সাংবাদিকদের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের নৈশভোজ ও মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মোঃ আমীর হোসেন সোহাগ: ৩০শে জুন রোজ মঙ্গলবার সিলেটের বারুদখানার ফুড প্যারাডাইজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সিলেটে কর্মরত সাংবাদিকদের সৌজন্যে নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম এর আমন্ত্রণে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাব,জেলা প্রেস ক্লাব,অনলাইন প্রেস ক্লাব,ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাংবাদিকগণ সহ বিভিন্ন অনলাইন, অফলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ।সিলেটের দঃ সুরমা মহিলা মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়ার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান কে উপস্থিত সাংবাদিক বৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রক্তদান, এম্বুল্যান্স, মাতৃ মঙ্গল হাসপাতালের সেবার মান উন্নত ও সহজিকরণের প্রস্তাব করা হয়।চেয়ারম্যান ব্যারিষ্টার এম এ সালাম ধাপে ধাপে সকল দাবী বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন এবং সাংবাদিকগণ উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নৈশভোজ ও মতবিনিময় সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম ও সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী অংশগ্রহণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি সুনামগঞ্জ জেলা বারের পিপি এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, সিলেট রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন,আবু সাইদ, কামরুজ্জামান দিপু,পারভেজ আহমদ, আলীমুল এহসান চৌধুরী,সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন,যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির প্রমুখ।

দ.ক/এ.এইচ.এস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews