1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি বৈশ্বিক আন্দোলন

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

মোঃ আমীর হোসেন সোহাগ: সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম বলেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি কোনো সাধারণ সংস্থা নয়, এটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক আন্দোলন।

প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনেও এই সেবার ধারা অব্যাহত রাখতে এবং আরও গতিশীল করতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, রক্তদান কর্মসূচি এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সোসাইটির প্রতিটি স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

তিনি ২৯শে জুন রোজ সোমবার সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামিম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান জেলা পরিষদের প্রশাসক জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান বিশিষ্ট চিকিৎসক ডা.শামীমুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুলাহ আল মামুন সামুন, নির্ঝর রায়, কামরুজ্জামান দিপু, আবু সাইদ মো: ইব্রাহিম, পারভেজ আহমদ, আলীমুল এহসান চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্ল্যাড ব্যাংকের ইনচার্জ ডা: তৌহিদ চৌধুরী, রেড ক্রিসেন্টের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার প্রমুখ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews