1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটের গাজীপুরে মাদক বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: “পরিবার সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে” এমন অনেক স্লোগানে উত্তাল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়।

রবিবার (২৮ জুন) মাদকের বিরুদ্ধে সেখানে এক বিশাল মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১নং গাজীপুর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ইউপি অফিস প্রাঙ্গনে এ মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দেশ জাতি ও সমাজকে ধ্বংস করছে মাদক। পুরো এলাকা মাদকে ছয়লাপ হয়ে গেছে এটা থেকে বের হতে হলে আমাদের সচেতন হতে হবে। এলাকার সচেতন যুবসমাজকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক আব্দুল হামিদ তালুকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত আলী সেলিম, বিএনপির সাবেক সভাপতি মুন্সি শফিকুর রহমান জামাল, সহ-সভাপতি আকরাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক জহিরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা সোহেল শাহ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান রিয়াদ সহ অনেক নেতৃবৃন্দ ও সম্মানিত এলাকাবাসী।

এসময় উপস্থিত সকলে মাদককে রুখে দেওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews