1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার: নিকোলাস বিশ্বাস শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলে ঘুষ ছাড়া মেলে না এনআইডি সেবা! আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ

চুনারুঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আর এনটিসি পরিচালকের মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জামাল হোসেন লিটন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার চন্ডিছড়া চা বাগানের এনটিসি বাংলোতে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-এর পরিচালক ও সাংবাদিক সালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, চন্ডিছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমান এবং সাংবাদিক চন্দনসহ স্থানীয় ক্ষদ্র নৃ-গোষ্ঠী ট্রাইভাল জনকল্যাণ সমিতির সভাপতি পলাশ হাজং ও সম্পাদক জুসেফ চাম্বু গং সহ গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের নানা সমস্যা তুলে ধরেন। তারা বলেন, চা বাগানে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি, আবাসনসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

তারা আরও জানান, তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে এবং চা বাগান শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে খুব শিগগিরই চুনারুঘাটে একটি বৃহৎ সমাবেশ “বাঁচা-বাড়ার শ্রমিক লড়াই” আয়োজন করা হবে।

এ সময় এনটিসি পরিচালক সালেহ উদ্দিন উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সভায় অংশগ্রহণকারীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews