1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে প্রবাসী পরিবারের উপর হামলা, প্রাণনাশের হুমকি, সায়েদ আলীসহ গ্রেফতার ৩ কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সৃষ্টির মহালীলায় মানুষ—ক্ষণিকের অতিথি মাদকমুক্ত দেশ চাই শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ চুনারুঘাটে এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ১২ সেপ্টম্বর চুনারুঘাটে ট্রাক ও লরী শ্রমিকদের ত্রি-বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি গড়ের খাল পরিষ্কারে ভিডিপির স্বেচ্ছাশ্রম, বাড়বে মাছের উৎপাদন

চুনারুঘাটে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ

আব্দুর রাজ্জাক রাজু 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী সমাবেশসহ দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। সবকটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী।

সকাল ১০টায় দেওরগাছ ইউনিয়নের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কর্মসূচি এবং একই ইউনিয়নের চানপুর চা বাগানে চা শ্রমিকদের জন্য ফ্রি-মেডিকেল টিমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।

পরবর্তীতে দুপুর ১২টায় চুনারুঘাট পৌরসভার ঐতিহ্যবাহী দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌঁছান তিনি। সেখানে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দিনের শেষভাগে, বিকেল ৩টায় সীমান্ত এলাকায় গাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে একটি মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। পরবর্তীতে গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠক ও মাদক বিরোধী ক্যাম্পেইনে অংশগ্রহণ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী এবং সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ আলী, ডানকান ব্রাদার্সের ডিজিএম কালাম আজাদ, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা, গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আঃ হামিদ, সাধারণ সম্পাদক মীর সেলিম ও সাবেক সভাপতি মুন্সি শফিকুর রহমান জামাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে চুনারুঘাট থানার এসআই নারায়ণ এবং ট্রাফিক পুলিশের এসআই কামাল আহমেদসহ স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews