1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন শিশুর নিরাপদ ভবিষ্যৎ: আমরা কি সত্যিই প্রস্তুত? চুনারুঘাটে পুলিশের রাতভর টহল, অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ওসি সাইফুল

আসামপাড়া বাজার পরিচালনা কমিটির নতুন দায়িত্বে সাব্বির ও মালেক

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মনির সরকার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী আসামপাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন ২০২৬ (২৪ জুন) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ ছাব্বির মিয়া এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারী) পদে আব্দুল মালেক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

২৪ জুন ২০২৬ খ্রি. (বুধবার) সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত উল্লাহ প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

সহ-সভাপতি পদ: ‘চেয়ার’ প্রতীক নিয়ে মোঃ ছাব্বির মিয়া ২৮৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদ: ‘আনারস’ প্রতীক নিয়ে (আব্দুল মালেক) ৩০৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক (সেক্রেটারী) নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মিয়া, অর্থ সম্পাদক ইউসূফ খান, প্রচার সম্পাদক ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ রুমন চৌধুরী।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সাধারণ ব্যবসায়ীরা বাজারে আনন্দ মিছিল বের করেন। নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ ছাব্বির মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক আসামপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews