সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ১১৪ দিন পর যোগ দিলেন নতুন এসিল্যান্ড, ভূমি সেবায় গতি ফেরার প্রত্যাশা নজরুল বর্ষ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি বাহুবলে পুলিশের বিশেষ মহড়া, ওসির নেতৃত্বে টহল জোরদার জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ চুনারুঘাটে শত বছরের পুরনো কবরস্হানের রাস্তা কেটে ফেলার অভিযোগ  চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা রানীগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব রাজার বাজার স্কুল: অতীত দিনের স্মৃতিগাঁথা- সুভাষ চন্দ্র দেব ইসলামি স্বর্ণযুগের শ্রেষ্ঠ চিকিৎসক ইবনে সিনার মৃত্যুবার্ষিকী আজ চুনারুঘাটে কাজিরখিল সেতুর কাছেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন, সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাহুবলে পুলিশের বিশেষ মহড়া, ওসির নেতৃত্বে টহল জোরদার

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

নাজমুল ইসলাম হৃদয়ঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনমনে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বাহুবল বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার মিরপুর বাজার, বাহুবল বাজার, পুটিজুরী বাজারসহ বিভিন্ন স্থানে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের সরাসরি নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়।

এ সময় পুলিশের একটি চৌকস দল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল এলাকায় টহল দেয় এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পাশাপাশি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের মাঝে নিরাপত্তাবোধ জোরদার করতে নিয়মিত টহল ও বিশেষ মহড়া পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে এ বিশেষ মহড়ার আয়োজন করা হয়।

মহড়া চলাকালে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “বাহুবলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনগণের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহুবল মডেল থানা সর্বদা তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন করার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা নজরে এলে দ্রুত থানায় জানানোর জন্য সবাইকে অনুরোধ করছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।”

এদিকে পুলিশের এমন তৎপরতায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা মনে করছেন, নিয়মিত টহল ও বিশেষ মহড়া অব্যাহত থাকলে অপরাধ প্রবণতা কমবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও বাহুবল উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ মহড়া, টহল ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews