রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে চলছে পরিক্ষামূলক কাজ  বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত বানািয়াচংয়ে র‍্যাব এর অভিযানে ‘জীবন মিয়া হত্যা মামলা’র ৯ আসামি গ্রেফতার মাদক প্রতিরোধে চুনারুঘাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত গণমাধ্যমের কাজ গণমাধ্যমই করুক | মতামত  বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: মেশিন ধ্বংস ও অর্থদণ্ড পুরুষের বেশে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন যে বীর নারী

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের নালমুখ বাজার সংলগ্ন স্থানে চুনারুঘাটের সহকারী কমিশনার ভূমি তৌফিক আনোয়ার শনিবার (২০ জুন) বিকালে অনুমতি ব্যতীত মাটি উত্তোলন ও পরিবহনের জন্য আলী সায়েদ নামক এক ব্যক্তিকে ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়াও, সেখানে থাকা প্রায় ২০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।

পরবর্তীতে দারাগাঁও টি এস্টেট সংলগ্ন দারাগাঁও গ্রামে একটি ছড়া থেকে অবৈধ মেশিন ব্যবহার করে বালু উত্তোলন হচ্ছে অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। একই দিন সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছানো মাত্র দেখা যায় বালু উত্তোলনের মেশিন ও পাইপ গুছিয়ে এক ব্যক্তি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে তিনি ছড়ার ভেতর দিয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। এছাড়াও মেশিন ও পাইপ পরিবহনে ব্যবহৃত টমটম গাড়ি ও আনুমানিক ১০০ ফুট পাইপ জব্দ করা হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গালিব চৌধুরী জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার সকল স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা সর্বদা অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews