1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন শিশুর নিরাপদ ভবিষ্যৎ: আমরা কি সত্যিই প্রস্তুত? চুনারুঘাটে পুলিশের রাতভর টহল, অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ওসি সাইফুল

মাদক প্রতিরোধে চুনারুঘাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬

স্থানীয় সংবাদদাতা: চুনারুঘাটের গাজীপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং বাজারের খেলার মাঠে ১নং ও ২নং ওয়ার্ডের সচেতন যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে। সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও সামাজিক প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, গত কয়েক মাস ধরে দেশের সর্বত্র মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে মাদক ব্যবসায়ি ও খুচরা বিক্রেতাদের উপদ্রব কিছুটা কমেছে। এই ইতিবাচক ধারা এলাকায় অব্যাহত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভার আয়োজন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews