1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় এক মাদক কারবারী আটক চুনারুঘাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালী ও পতাকা মিছিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকের সঙ্গে কোনো আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি ফয়সল চুনারুঘাটে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার বানিয়াচংয়ে শতবর্ষী এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর হারিয়েছে তার আগের রুপ সীমান্তে মৃত্যু ও সীমান্তবিষয়ক বিশ্লেষণ | কালনেত্র আশা’র আউশকান্দি শাখার এল.টি.এস গ্রাহককে মেয়াদ শেষে লাভসহ চেক প্রদান বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৩০ চুনারুঘাটে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের ধ্বস পরিদর্শনে এমপি

নবীগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

জিয়াউর রহমান (সাজন) শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

সোমবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বরগুনা জেলার সদর উপজেলার আঙ্গারপাড়া এলাকার মো. জালাল খলিফার ছেলে মো. রুহুল আমিন (৩৪) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মো. মাজেদুর রহমান (৪১)।

র‌্যাব মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ঢাকা মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় একটি নীল রঙের কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে, তাৎক্ষণিক ধাওয়া করে তাদের আটক করা হয়।

কাভার্ডভ্যানটি তল্লাশি করে পাঁচটি বস্তার ভেতর নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট