1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত হবিগঞ্জে মুনতাহা ট্রাভেলস এর বিরোদ্ধে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ, বিচার দাবী চুনারুঘাটে বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট চুনারুঘাটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝড়ে ঘর হারানো শিপ্রা রাণীর পা‌শে দাঁড়ালেন জেলা প্রশাসক  সাংবাদিকতা জিহাদের ময়দান সভ্যতা কখনোই যুদ্ধমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখাতে পারেনি- আসাদ ঠাকুর আজ কথাশিল্পী সেলিনা হোসেন-এর ৭৯তম শুভ জন্মদিন মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ভাঙ্গন আতংকে চুনারুঘাটের ভাইরাল পর্যটন স্পট রামগঙ্গা

চুনারুঘাটে বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

 

আসাদ ঠাকুর: ‎বাজেট কার্যকরের আগেই সিগারেটের বাজারে মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। নতুন অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই বাজারে শুরু হয়েছে মূল্যবৃদ্ধির প্রবণতা। বিশেষ করে তামাকজাত পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে সিগারেটের ওপর কর বৃদ্ধির প্রস্তাব ঘোষণার পর থেকেই।

খুচরা বিক্রেতা ও ভোক্তাদের অভিযোগ, নতুন দাম কার্যকর হওয়ার আগেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও সরবরাহকারী চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে সিগারেট বিক্রি করছে। চুনারুঘাটসহ জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি দামে বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি পর্যায় থেকেই তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে ভোক্তাদের কাছ থেকেও বাড়তি দাম নেওয়া হচ্ছে।

‎বাজার সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধির খবর প্রকাশের পরপরই কিছু কিছু কোম্পানি ও ডিলার পর্যায়ে সরবরাহ সীমিত করে দেওয়া হয়। এতে বাজারে সিগারেটের কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি হয় এবং সেই সুযোগে দাম বাড়তে শুরু করেছে।

‎চুনারুঘাটের কয়েকজন খুচরা বিক্রেতা জানান, জুন মাসের শুরু থেকেই পাইকারি বাজারে সিগারেটের দাম ধাপে ধাপে বাড়ানো হয়েছে। ফলে পূর্বের দামে সিগারেট বিক্রি করা সম্ভব হচ্ছে না। তারা বলেন, দাম বাড়লেও সিগারেটের চাহিদায় তেমন কোনো পরিবর্তন দেখা যায় না, ফলে শেষ পর্যন্ত বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে ভোক্তাদেরই।

‎অন্যদিকে প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের ওপর কর ও শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হয়েছে, সেসব পণ্যের ক্ষেত্রে বাজারে এখনো তেমন কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। অনেক পণ্যের দাম আগের মতোই রয়েছে, কোথাও কোথাও মূল্য আরও বেড়েছে।

‎বিক্রেতাদের দাবি, পুরোনো দামে কেনা স্টক শেষ না হওয়া পর্যন্ত নতুন কম দামে পণ্য বিক্রি করা সম্ভব নয়। তবে ভোক্তারা বলছেন, দাম বাড়ানোর সময় ব্যবসায়ীরা কখনো পুরোনো স্টকের যুক্তি দেখান না। বরং ঘোষণার পরপরই নতুন দাম কার্যকর করে দেওয়া হয়। অথচ দাম কমানোর ক্ষেত্রে নানা অজুহাত ক্রেতাদের সামনে আনা হয়।

‎ভোক্তাদের অভিযোগ, বাজারে কার্যকর নজরদারির অভাব এবং অসাধু সিন্ডিকেটের প্রভাবের কারণে সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা মনে করেন, বাজেট ঘোষণার পর থেকে বাস্তবায়নের মধ্যবর্তী সময়টিতে বাজারে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।

‎অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরাও একই ধরনের মত দিয়েছেন। তাদের মতে, প্রতিবছরই বাজেট ঘোষণার পর কিছু অসাধু ব্যবসায়ী মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করে। এ প্রবণতা রোধে সরকারের সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার তদারকি প্রতিষ্ঠানগুলোর আরও সক্রিয় ভূমিকা পালন প্রয়োজন।

‎তারা বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট