1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

 

আলা উদ্দিন চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাটে যাত্রা শুরু করেছে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার। উপজেলার পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন দিদার কমিউনিটি সেন্টারের নিচতলায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ ফুয়াদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা ঈদ্রিছ আলী, চুনারুঘাট জামায়াতের সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খয়ের, জৈন্তা সহকারী অধ্যাপক আবদুল আলী শাহীন, চুনারুঘাট পৌর যুবদলের সদস্য সচিব লুৎফুর রহমান জালাল, মাধবপুর জামায়াতের সেক্রেটারি হাঃ মস্তুফা কামাল, পৌর জামায়াতের সভাপতি মহিবুর রহমান মাসুম, জামায়াত নেতা আব্দুল হাফিজ ভূইয়া, আজহারুল ইসলাম, আবুবকর সিদ্দিক এবং চুনারুঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মারুফ আহমেদ। মিরাশী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মানাফ মুহরী, সেক্রেটারি নাজমুল হাসান জাবেদ, সাহিদুল ইসলাম, এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মওলানা মুখলিছুর রহমান বলেন, কোন প্রতিষ্ঠানই দলীয় বা দলের হতে পারে না। একটি প্রতিষ্ঠান একটি দল বা সংগঠন প্রতিষ্ঠা করতেই পারে তবে এতে দলীয় পরিচয় বহন করতে পারে না।

অনুষ্ঠানে সকল বক্তাগন বলেন, আধুনিক ডায়াগনস্টিক সেন্টার একটি এলাকার জনগোষ্টির জন্য উন্নত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews