1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার: নিকোলাস বিশ্বাস শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলে ঘুষ ছাড়া মেলে না এনআইডি সেবা! আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ

চুনারুঘাটে মাদকসেবী নারীকে কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে মোছা: লেবুচাঁন বেগম (পিতা: মৃত কাছম আলী) নামে এক নারীকে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)/(১৬) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জব্দকৃত মাদকের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মাদক ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews