
নিজস্ব প্রতিবেদক : “রেণু এখনো ভূত’ একটি ভৌতিক কিশোর উপন্যাস। লিখেছেন, সুমু খান মজলিশ। যিনি বেশ পরিপক্কতার ছাপ রেখেছেন তার এই লেখায়-
একটা স্কুল পড়ুয়া ধর্ষিতা মেয়ের আত্মকথা ওঠে এসেছে গল্পে। গল্পের প্রয়োজনে চরিত্রগুলোর উক্তির মাধ্যমে লেখিকা খুব চমৎকারভাবে প্রকাশ করেছেন আমাদের সামগ্রিক সমাজ-চিত্র। একটা অবিবাহিত কিশোরী তার পরিবারের কাছে বা সমাজের কাছে বা রাষ্ট্রের কাছে কী প্রত্যাশা করে, তা লেখিকা ফুটিয়ে তুলেছেন তার কলমের আচড়ে।
“রেণু এখনো ভূত” গল্পের লেখিকা সুমু খান মজলিশ একজন আমেরিকা প্রবাসী বাঙ্গালি রমণী যিনি একাধারে কবি, সাহিত্যিক ও মানবিক মানুষ। যিনি সূদূর আমেরিকা প্রবাসী হয়েও কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই এলাকার অসংখ্য অসহায় মানুষের পাশে নিরবে দাঁড়ান। অনেক সময় সেবাগ্রহীতারাও জানেন না কে দিয়েছে সেই অনুদান। এমনটা তার বন্ধুদের থেকে জেনেছি আমরা। বন্ধুরাই পৌছান সেসব।
সুমু সংসার জীবনে বিবাহিতা ও এক কন্যা এবং এক পুত্র সন্তানের জননী। স্বামী জে কে মজলিশ একজন সংগীত পরিচালক। পিতা: ইদ্রিসুর রহমান খান চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের একজন ধনাঢ্য ব্যক্তি। সুমু গাজীপুর ইউনিয়নের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ১৯৮০ সালে জন্মগ্রহন করেন। সেখানে তিনি শৈশবের পাঠ চুকিয়ে কৈশোরে ঢাকায় পা রাখেন।
ইংরেজি সাহিত্যে অনার্স পড়ুয়া সুমু’র শখ: গান শোনা, বই পড়া এবং ভ্রমণপিপাসু তিনি।
রেণু এখনো ভূত’ লেখিকার প্রথম গ্রন্থ।
দ.ক.সিআর.২৫