1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই মৃদুল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬

 

আসাদ ঠাকুর, চুনারঘাট: হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন এসআই মৃদুল হাসান তরফদার। বুধবার (২০ মে) সকাল ১০টায় হবিগঞ্জ পুলিশ লাইন্সের শেডে অনুষ্ঠিত মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ তারেক মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে এপ্রিল/২০২৬ মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এসআই মৃদুল হাসান তরফদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সভায় জেলার পুলিশ সদস্যদের কল্যাণে পূর্ববর্তী সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা ও আবেদনের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলতি মাসে প্রাপ্ত আবেদনসমূহের আলোকে সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পুলিশ সুপার ফোর্সের সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় দায়িত্বশীল পুলিশিং কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট