1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

চুনারঘাটে পুলিশ সপ্তাহ, ‌র‍্যালি ও চেকপোস্ট কার্যক্রম শুরু

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

 

‎মোঃ জসিম মিয়া চুনারুঘাট: ‎“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে এ মহড়ার আয়োজন করা হয়।

‎মহড়ার নেতৃত্ব দেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিনসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

‎সকাল থেকেই থানা পুলিশ পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মহড়া শুরু করে। পরে দলবদ্ধভাবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট গুল চত্বরে সমবেত হয় পুলিশ সদস্যরা

জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি জনগণকে সচেতন করা এবং পুলিশের সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে এ মহড়া পরিচালনা করা হয়।

‎এ সময় ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

‎তিনি আরও বলেন, “পুলিশ জনগণের জানমাল রক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।”

‎পুলিশের এ বিশেষ মহড়াকে ঘিরে পৌর শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই পুলিশের এমন উদ্যোগকে সময়োপযোগী ও জননিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews