1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

চুনারুঘাট সীমান্তে বিজিবির বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: বিজিবি দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধসহ দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারের নির্দেশনা মোতাবেক বেসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান করে আসছে। পাশাপাশি সীমান্ত এলাকার জনসাধারণকে বিভিন্ন সময় নানারকম সাহায্য সহযোগিতা করে থাকে। এরই অংশ হিসেবে সোমবার (২৭ এপ্রিল) বিকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তি এলাকার বাল্লা মাঠে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ করেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, হবিগঞ্জ ৫৫ বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ অরন্ধতী মোদক, মেডিক্যাল অফিসার ডাঃ ইয়ামিন আল বাশার, ডাঃ মোঃ মনিবুর রহমান এবং ফিল্ড অফিসার মোঃ হারুনুর রশিদ ও মোঃ আব্দুল আজিজ এর সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল টিম স্থানীয়দের মাঝে বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা, চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে।

আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ বিতরণ করা হয়। এছাড়াও স্বল্প মূল্যে ছানি অপারেশনের জন্য জাসপোস আধুনিক চক্ষু হাসপাতালে দ্রুত চিকিৎসা সেবার টোকেন দেয়া হয় ।

আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন টিভি চ্যানেল ও পত্র-পত্রিকার সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews