1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

মানবতার অনন্য দৃষ্টান্ত ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামের ঐতিহাসিক কবরস্থানটি পরিস্কার করেছে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট এর এক দল স্বেচ্ছাসেবী।

বহু পুরাতন এ কবরস্থানটি গাছ গাছালি ও বিভিন্ন আগাছায় জরাজীর্ণ হয়ে পড়লে ইহা চোখে পড়ে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট এর এক স্বেচ্ছাসেবক শাহীন আহমেদের। বিষয়টি ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট এর কমিটিকে জানানোর পর কবরস্থানটি পরিদর্শন করে ইহা পরিস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।

ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। কবরস্থান, ঈদগাহ, মসজিদ, হাসপাতালসহ পরিচ্ছন্নতার পাশাপাশি গরীব অসহায়ের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা, অসহায় গরীবদের ঘর মেরামতসহ বিভিন্ন প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা দিয়ে আসছে দীর্ঘদিন।

“যদি সুস্থ থাকতে চান পরিবেশ বাঁচান” এই স্লোগান নিয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে প্রতিষ্ঠিত হয় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে প্রশংসায় ভাসছে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট।দেশ বিদেশের অসংখ্য স্বেচ্ছাসেবীর আর্থিক অনুদানে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হয়। বিদেশের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন পরামর্শ, গ্রুপ মেসেজ, আর্থিক সহযোগিতা করে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে পৃষ্ঠপোষক ছমির হোসেন আনসার, মাসুক মিয়া, সাহেদ মিয়া, আয়েত আলী, তৈয়ব আলী, কুতুবউদ্দিন, হাবিবুর রহমান মুন্সীসহ অনেক প্রবাসী ভাইয়েরা।

আজ শনিবার (২৫ এপ্রিল) কবরস্থান পরিচ্ছন্নতায় নেতৃত্ব প্রদান করেন ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সম্মানিত সভাপতি মোঃ আমীর হোসেন সোহাগ। অংশগ্রহণ করেন মানবিক ব্যক্তিত্ব, সামাজিক কাজে যিনি সবসময় সম্মুখে থেকে সহযোগিতা করেন মোঃ শাহীন আহমেদ। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া, ধর্ম সম্পাদক শরীফ মোঃ আব্দুল মতিন, কাজী সোহেল, এসএফ ফয়সল, নূরল আলম জয়, আঃ মালেক, রহমত আলীসহ অনেক স্বেচ্ছাসেবী।

কবরস্থানটি সুন্দরভাবে পরিস্কার করায় সংগঠনের পক্ষ থেকে সভাপতি মোঃ আমীর হোসেন সোহাগ আজ অংশগ্রহণকারী সবাইকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করার ঘোষণা প্রদান করেন। এছাড়াও তিনি সবাইকে মুসলমান হিসেবে কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদাত্ত আহ্বান জানান।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট