
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মৃত করামত আলীর পুত্র কামাল আহমদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে নিজের শয়ন কক্ষে মারা গেছেন বলে জানান প্রবাসী তাজ উদ্দিন। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি কুয়েতে কর্মরত ছিলেন। গতরাতে সহকর্মীদের সাথে খেলাধুলাও করেছেন। কিন্তু সকালে ঘুম থেকে না উঠায় দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখা যায় তিনি মারা গেছেন।
খবর পেয়ে কুয়েতের পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
লাশ দেশে পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
দ.ক.সিআর.২৬