বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

হবিগঞ্জে শাহজালাল উচ্চ বিদ্যালয়ে পাঠ্যচক্র ও দেয়ালিকা প্রকাশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: এসেড হবিগঞ্জ এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর যৌথ উদ্যোগে বুধবার (১ এপ্রিল) শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এক প্রাণবন্ত পাঠ্যচক্র ও দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: কামরুল হাসান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মো: শহিদুল ইসলাম।

এসময় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পাঠ্যচক্রের আলোচনা এবং দেয়ালিকা উপস্থাপন অত্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন এসেড হবিগঞ্জ-এর মো: সিরাজুল ইসলাম এবং মো: আবুজার গিফারি ইমন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।

এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews