1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

লাখাইয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

পারভেজ হাসান লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ নূর নবী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৭ মার্চ (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই উপজেলার ১নং ইউনিয়নের বাঙাল পার হাটি নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়। এসআই প্রণয়, এএসআই মাসুদ রানা, এএসআই আছকির ও সঙ্গীয় পুলিশ ফোর্সের একটি চৌকস দল তৈয়ব আলীর বাড়িতে অভিযান চালিয়ে নূর নবীকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নূর নবী শিবপুর গ্রামের সাব মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। ২৮ মার্চ (শনিবার) সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

দ.ক.সিআর.২৬ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews