
মহিবুর তালুকদার শিবলু: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনে আবারও গাছ চোরদের তৎপরতা দেখা গেছে। এ ঘটনায় বন পাহারাদার রহিম মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গভীর রাতে একদল গাছ চোর বনে প্রবেশ করে অবৈধভাবে গাছ কাটার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বন পাহারাদার রহিম মিয়া বাধা দিলে ক্ষিপ্ত হয়ে গাছ চোররা তার বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।
এ সময় হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় কাপ্তান মিয়া নামে এক গাছ চোরকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
দ.ক.সিআর.২৬