1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ালেন প্রবাসী লোকমান হোসেন  সূরা ইউসুফের ভাবানুবাদ (একটি পরিপূর্ণ উপন্যাস) -মোস্তফা মোরশেদ শায়েস্তাগঞ্জে পরিবহন চাঁদাবাজ আফিল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব সাতছড়িতে চাঁদা না দেওয়ায় হোটেলে হামলা ও ভাঙচুরের অভিযোগ চুনারুঘাট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রুমন ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ দেশজুড়ে খাল খনন জমির ফসল উৎপাদনে ভূমিকা রাখবে মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে হবিগঞ্জের প্রবাসীর মৃত্যু আহম্মদাবাদ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দুলাল ভুইয়া হবিগঞ্জে ফিউশন একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বাহুবলে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ালেন প্রবাসী লোকমান হোসেন 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

 

বাহুবল প্রতিনিধি: মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন লোকমান হোসেন সায়েম। বাহুবল উপজেলার মাহমুদনগর গ্রামের এই আমেরিকা প্রবাসী তাঁর ব্যক্তিগত উদ্যোগে এক সুবিধাবঞ্চিত পরিবারের জীবিকায়ন সহায়তায় একটি মিনি টমটম (ইজিবাইক) উপহার দিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার মিরপুর বাজার চৌমুহনী এলাকায় আনুষ্ঠানিকভাবে উপহারটি হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতর আলী, মানবিক বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক আলমগীর খাঁন রানা, মুতালিব মিয়া, তোফায়েল আহমেদ রাসেল চৌধুরী, লিটন মিয়া, সফর আলী, জুনাইদ মিয়া, সাজিদুর রহমান পাভেল প্রমুখ।

জানা যায়, উপহারপ্রাপ্ত পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। পরিবারের উপার্জনের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় মানবেতর জীবনযাপন করছিল তারা। বিষয়টি জানতে পেরে প্রবাসী লোকমান হোসেন সায়েম মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। জীবিকা নির্বাহের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতেই তিনি মিনি টমটম উপহার দেন, যাতে পরিবারটি স্বাবলম্বী হয়ে উঠতে পারে।

এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা ও সমন্বয় করেন পশ্চিম জয়পুর গ্রামের কৃতী সন্তান, মানবিক ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর খাঁন রানা। স্থানীয়রা জানান, আলমগীর খাঁন রানার আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের ফলে দ্রুত সময়ের মধ্যেই সহায়তাটি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ও প্রবাসীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, দান নয়—কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই দারিদ্র্য বিমোচনের সবচেয়ে কার্যকর উপায়।

স্থানীয় এলাকাবাসী প্রবাসী লোকমান হোসেন সায়েমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট