
কালনেত্র প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক পাঁচ বারের মেম্বার, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি, বিশিষ্ট বিচারক ও যোগ্য চেয়ারম্যান প্রার্থী মোঃ দুলাল ভূইয়া ২নং ঋহম্মাদাবাদ ইউনিয়নের সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী এবং দেশে ও প্রবাসের সকল নাগরিকদের উদ্দেশ্যে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহভীতি তথা তাাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে খোদার বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণের পর আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিবসহ সব শ্রেণির মুসলমানের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ঈদের দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে কাজ করি এবং সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই।”
মো. দুলাল ভুইয়া বলেন, দেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। রাজনৈতিক পার্থক্য ভুলে জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। আমি প্রত্যাশা করি, সবাই সামাজিক ঐক্য ও মানবিকতার মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করবে।”
যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব। নিজের যোগ্যতা ও সততার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অসামাজিক কার্যক্রম ও বিদ্বেষ থেকে দূরে থেকে দেশপ্রেমিক হয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে।”
তিনি সর্বস্তরের মানুষের কল্যাণ ও সুশাসনের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান। এছাড়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনে কাজ করা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ.ক.সিআর.২৬