
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে (নিমতলা) Human Being এর উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আয়োজিত সংক্ষিপ্ত ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা রমজানের শিক্ষা থেকে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে।
অনুষ্ঠানে Human Being এর প্রধান নির্বাহী চৌধুরী তাওহীদ বিন আজাদ বলেন, পবিত্র রমজানের শিক্ষা হচ্ছে মানবতা, সহমর্মিতা ও ভাগাভাগি করে নেওয়ার মনোভাব। সেই চেতনা থেকেই সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণের এই উদ্যোগ নেয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দ.ক.সিআর.২৬