1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

আসন্ন ঈদ উপলক্ষে পরিবহন সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: পু‌লিশ সুপা‌রের কার্যালয় হবিগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জ জেলার পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।

সভায় ঈদকে সামনে রেখে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলা এবং যাত্রীদের সাথে মানবিক আচরণ করার আহ্বান জানান।

এ সময় মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের সাথে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস প্রদান করেন।

হবিগঞ্জ জেলা পুলিশ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বদ্ধপরিকর।

এ সময় হবিগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলার পরিবহন মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পদবীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews