1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

চুনারুঘাট পৌরসভার মেয়র হিসেবে রুমনকে দেখতে চান স্থানীয় জনগন

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে চুনারুঘাট পৌরসভার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। এই পৌরসভার সাধারণ বাসিন্দাদের মুখে এখন একটি নামই বেশি শোনা যাচ্ছে—চুনারুঘাট পৌরছাত্রদলের সাবেক নেতা ও বর্তমান উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আঃ মান্নান রুমন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থাকা, অসহায়দের সহযোগিতা করা এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে সাধারণ মানুষের কাছে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।

চুনারুঘাট পৌরসভার অনেক বাসিন্দা মনে করেন, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আঃ মান্নান রুমন অংশগ্রহণ করলে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

স্থানীয়দের দাবি, একজন জনবান্ধব ও দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে রুমন নির্বাচিত হলে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি আঃ মান্নান রুমন। তবুও পৌরবাসীর প্রত্যাশা, দলীয় সিদ্ধান্ত ও জনগণের সমর্থন পেলে তিনি আগামী পৌর নির্বাচনে চুনারুঘাট পৌরসভার মেয়র পদে প্রার্থী হবেন।

এদিকে স্থানীয়দের ভাষ্য, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটাতে সক্ষম এমন নেতৃত্বই তারা আগামী দিনে দেখতে চান। তাই পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে আব্দুল মান্নান রুমনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে মুখিয়ে আছেন পৌরসভার সাধারণ জনগণ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews