1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বই অন্তরাত্মাকে জাগ্রত করে- এড: মহিবুর রহমান জিতু

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
জ্ঞানার্জনের সর্বোত্তম পন্থা বইপড়া। আপনি অনেক কিছু জানতে চান, শিখতে চান, মনের চোখ খুঁলতে চান, পৃথিবীটাকে উত্তমরূপে পরিষ্কার দেখতে চান, তবে বেশী করে বই পড়ুন। আপনি বিনয়ী হবেন। আপনি জানবেন পৃথিবীতে কেবল কেউ-কেউ দায়িত্ব নিয়ে আসেনি। আপনার উপরও অনেক দায়িত্ব রয়েছে। আপনিও অনেক গুরুত্বপূর্ণ একজন। আপনি দেখবেন পৃথিবীতে আজকে যারা বড় হয়েছেন, তাঁরা সবাই কর্মের মাধ্যমেই দুর্জয়কে জয় করেছেন। নাম বা বংশ গৌরব কখনোই মানুষকে বড় করতে পারেনা, মানুষই নামকে বড় করে।
গ্রন্থ পাঠে আপনি আরো জানবেন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি অর্থাৎ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কেবল বিশেষ কোন শ্রেণি বা গোষ্ঠীর আধিপত্যের কথা বলা নেই। আপনিও এসব মহৎ কাজে অংশ নিতে পারেন। দেশ-জাতির কল্যাণে কাজ করতে আপনাকেও তাগিদ করা হয়েছে। দেখবেন পৃথিবীর মহা মনীষীরা সোনার চামুচ মুখে নিয়ে জন্ম গ্রহন করেননি। তাঁরা প্রজ্ঞা, মেধা ও পরিশ্রমের ফলেই ভূপৃষ্টে দাড়িয়ে দুই হাতে আকাশ ছুঁতে পেরেছেন। দৃষ্টান্ত স্বরূপ দেখবেন কাজী নজরুল ইসলাম, এ.পি.জে আব্দুল কালাম, ড. আতিউর রহমান, বারাক ওবামা, নরেন্দ্র মোদিসহ অসংখ্য নাম। যাঁরা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে পৃথিবীকে পরিষ্কার জানতে পেরেছেন বলেই তা সম্ভব হয়েছে।
আপনি যখন বড় মাপের একজন পাঠক হয়ে উঠবেন তখন আপনার অন্তর দৃষ্টি যা দেখবে একশটি চর্মচক্ষুও তা দেখবে না। আপনার মনের চোখ খুঁলে যাবে। আপনি আমিত্ব আত্মপ্রচারকে এড়িয়ে বুঝতে শিখবেন, আত্মপ্রচারে নিমগ্নরা মস্তবড় অন্ধের দল। যিনি নিয়মিত বই পড়েন বা পুস্তকাদির সাথে যার নিবির সম্পর্ক তিনি আত্মিক সচেতন বলেই চিন্তার উলঙ্গপনায় নিজেকে সস্তা প্রচার করবেন না। কারণ জ্ঞানের সন্ধান যিনি পেয়েছেন তিনি মহিয়ান। তিনি জ্ঞানকে ধারন করতে পেরেছেন বলেই প্রচারের সস্তা বাজারে নিজেকে মেলে ধরবেন না।
আপনি আত্মস্থ করতে সক্ষম হবেন, ভাল পাঠক মাত্রই ভাল একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক বা রাজনীতিক। লেখক হওয়ার পূর্বশর্ত পাঠক হওয়া। জানবেন লেখালেখিতে মনোনিবেশ করতে চাইলে বইপড়ার বিকল্প  নাই।
বুঝবেন বই মানুষের অন্তরাত্মাকে জাগ্রত করে আলোর পথে নিয়ে যায়। সাধারণ মানুষ থেকে মহা মানবে পরিণত করে। কুসংস্কার, অন্ধ বিশ্বাস দূর করে মানুষের মাঝে মনুষ্যত্বের বিকাশ ঘটায়। আপনি বিশ্বাস করবেন, প্রতিহিংসা পরায়ন পশুপন্থি উশৃঙ্খল সমাজকে মানুষের সমাজে ফিরাতে গ্রামে-গ্রামে, হাটে, শহরে লাইব্রেরী প্রতিষ্ঠা অপরিহার্য। মানুষকে বইমুখী করতে পারলেই সমাজ বা রাষ্ট্রের চেহারা বদলে যাবে। এও শিখবেন আত্মপ্রচারক, লোভী সচেতন অপরাধীদেরকে কীভাবে ঘৃণা করতে হয়। কীভাবে সুন্দরকে লালন ও ধারণ করবেন এবং কীভাবে অসুন্দর, পরচর্চাকে পরিহার করবেন।
গ্রন্থ পাঠে আপনি দুনিয়ার সকল জ্ঞান-বিজ্ঞানের সাথে দেখা করবেন। পরিচয় নিতে পারবেন সকল জাতির, সকল ভাষা-সাহিত্য ও সংস্কৃতির। নিজের গুণগুলোকে বিকশিত করে মানব সমাজে আপন মহিমা নির্মাণের তোরণ খুঁজে পাবেন। সর্বোপরি যত বেশী পড়বেন তত বেশী জানবেন।
দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট