1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

সারোয়ার নেওয়াজ শামীম : সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, “আমরা চাই সবাই স্বনির্ভর হোক। কর্মমুখী শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারলে সমাজ এগিয়ে যাবে, দারিদ্র্য কমবে।”

বৃহস্পতিবার (৫ মার্চ)  সকালে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর, ৯নং রানীগাঁও ও ১০নং মিরাশী ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র রমজান উপলক্ষে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম ফয়সলের উদ্যোগে সায়হাম গ্রুপের পক্ষ থেকে অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “আমাদের সমাজে দারিদ্র্য এখনও বড় বাধা। সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে এসে অসহায় ও নিপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে। রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমরা চাই, অন্তত এই পবিত্র মাসে যেন অসচ্ছল পরিবারগুলো একটু স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে।”

তিনি আরও বলেন, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসী সৈয়দ মোঃ ফয়সল-কে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় মাধবপুর ও চুনারুঘাটকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক উন্নয়ন—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিলে এলাকার সামগ্রিক পরিবর্তন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে মাধবপুর পৌর শহরে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, “রমজান মাসে মহান আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এ মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এ সময়ে দোয়া কবুল হয়। আপনারা সবাই নবনির্বাচিত এমপি সৈয়দ মোঃ ফয়সলের জন্য দোয়া করবেন, যেন তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।”

বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও ইউনিয়নে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে। রমজানের এ মানবিক উদ্যোগে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট