1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: ইউরোপের ভিসা, মোটা বেতনের চাকরি, বিলাসী জীবন এসবের লোভ দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামের হাছন আলীর ছেলে মোঃ জুয়েল মিয়ার কাছ থেকে অভিনব প্রতারণার মাধ্যমে ১২ লাখ টাকা হাতিয়ে নেন একই উপজেলার বড়াইল গ্রামের সফর আলীর ছেলে ও চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং ইনিস্টিটিউটের স্বত্তাধিকারী ঈসমাইল হোসেন বাচ্চু।

মামলা সূত্রে জানা যায়, ঈসমাইল হোসেন বাচ্চু দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে লোকজন পাঠানোর কাজ করছে। জুয়েল এবং ঈসমাইল হোসেন একই উপজেলার হওয়ায় দুজনেই পূর্বপরিচিত। পরিচিতির সূত্রে ঈসমাইল হোসেন জুয়েলকে ইউরোপের দেশ ইটালির ভিসা আছে, বেতন দেড় লাখ টাকার লোভ দেখায়। যেতে খরচ লাগবে ১২ লাখ টাকা। এবং উভয়পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে ২২,০০,০০০/- (বাইশ লক্ষ) টাকা সাব্যস্থ হয়। পরবর্তীতে জুয়েলের বাড়িতে আসিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে নগদ ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা গ্রহণ করেন। কথা থাকে যে, ০৩ (তিন) মাসের মধ্যে ইতালি রাষ্ট্রে পাঠাইবেন ও অবশিষ্ট ১০ লক্ষ টাকা গ্রহন করিবেন এবং ব্যর্থতায় ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা ফেরত প্রদান করিবেন। পরবর্তীতে জুয়েলকে ইতালি রাষ্ট্রে নিতে ব্যর্থ হন বাচ্চু।

কিন্তু টাকা পাওয়ার পর ঈসমাইল হোসেন বাচ্চু জুয়েলের সাথে যোগাযোগ কমিয়ে দেন, নিরুপায় হয়ে জুয়েল বাচ্চুর বাড়িতে সম্পূর্ণ টাকা ফেরতের জন্য গেলে বেরিয়ে আসে বাচ্চুর প্রতারণা। এর আগে জুয়েলের মতই কয়েকজনের কাছ থেকে সৌদি আরব এবং ইউরোপে নেয়ার লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। সহায় সম্বল হারিয়ে নিরুপায় জুয়েল বাচ্চুকে প্রধান আসামি করে আদালতে ১৩/১/২৬ তারিখ মামলা দায়ের করেন। মামলা নং CR- ৮১৫/২৫। আদালত এই মামলায় ইসমাইল হোসেন বাচ্চুর নামে M/A গ্রেফতারি পরোওয়ানা জারি করেছে।

এবিষয়ে স্থানীয় লোকজন বলেন ঈসনাইল হোসেন বাচ্চু এর আগেও বিদেশ নেয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেয়। দু’একজনকে বিদেশ পাঠালেও চাকরি না পেয়ে তারা দেশে ফেরত আসে। তদন্ত করে বাচ্চুকে শাস্তির আওতায় আনতে দাবি জানান ভুক্তভোগীসহ এলাকাবাসী।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট