1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

আমের মুকুলের সুবাসে মুগ্ধ চুনারুঘাটের জনপদ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রাকৃতিক বন ও পাহাড় ব্ষ্ঠয়শ বেষ্টিত চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এখন বইছে আমের মুকুলের মাতাল করা সুবাস। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে এলাকার প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় থাকা আমগাছে একযোগে মুকুল ধরেছে। এতে চারপাশে ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ ,যা স্থানীয়দের মনে এনে দিয়েছে বাড়তি আনন্দ ও আশাবাদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর অনুকূল আবহাওয়ার কারণে আমগাছে তুলনামূলক বেশি মুকুল এসেছে। সকাল-বিকেল হালকা বাতাসে সেই মুকুলের সুবাস ছড়িয়ে পড়ছে পুরো এলাকাজুড়ে।

অনেকেই বলছেন, কয়েক বছর পর এমন দৃশ্য দেখা গেল। এত বেশি মুকুল ধরেনি কখনো।

উপজেলার এক বাসিন্দা জানান, প্রতিটি বাড়িতেই এখন আমের মুকুল শোভা পাচ্ছে। গাছের ডালে ডালে হলুদাভ মুকুলে ভরে গেছে চারপাশ। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা জানান, সময়মতো পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। বিশেষ করে ঝড়-বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ রক্ষায় সতর্ক থাকতে হবে।

আমের মুকুলে ভরা উপজেলার বিভিন্ন এলাকায় এখন যেন এক সুবাসিত জনপদে পরিণত হয়েছে। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের প্রত্যাশা, মুকুল ঝরে না পড়ে গাছে গাছে ভরে উঠবে সুস্বাদু আমে।

দ.ক.সিআর.২৬

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট