
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মানিক মিয়ার তিন ছেলের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক ব্যাক্তি থানায় মামলা দায়ের করেছেন বলে জানাগেছে।
সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে ঘনশ্যামপুর গ্রামের মানিক মিয়ার তিনপুত্র ১) কামরুল হাসান (৪৭), হারিছ মিয়া (৪৩) ও ফয়সল মিয়া (৩৫) এর বিরোদ্ধে গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের ছেলে মেঃ নুরুজ্জামান এই মামলা দায়ের করেন।
ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা তাদের প্রবাসী এক ভাই মোঃ বিল্লাল মিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পিতা-মাতাকে পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ করাচ্ছেন যা অনেকের মতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন ধর্মভীরু ব্যক্তি ও সামাজিক নেতৃবৃন্দ বলেন, “পবিত্র আল-কোরআনকে এভাবে পিতামাতার সাথে সম্পর্ক বিছিন্ন করতে শপথ করানো চরম অবমাননাকর। এটি ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত।” তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ ও ভিডিওটি পেয়েছি, ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা বিরাজ করছে।
দ.ক.সিআর.২৬