1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

জিয়াউর রহমান সাজন, শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জে তিন সহস্রাধিক ইয়াবাসহ মুনজরা খাতুন (৬০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৪ এপ্রিল) দুপুরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃত মুনজরা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর এলাকার আমির হোসেনের স্ত্রী।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে র‌্যাব জানায়, ইয়াবা কারবারি মুনজরা বাসে করে শহরের দিকে ইয়াবা নিয়ে আসছেন- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ সদর থানাধীন নিজামপুর ইউনিয়নের বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস থামালে ওই বাসের চালকের পেছনের সিটে বসা মুনজরা পালানোর চেষ্টা করেন। তখন র‍্যাব তাকে আটক করে।

আটকের পর নারী পুলিশ সদস্য দিয়ে মুনজরার দেহ তল্লাশি করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ১৫টি প্যাকেট থেকে ৩১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews